শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধমূলক নয়, রাজনৈতিক প্রেক্ষাপটের মামলাগুলোই বাতিল হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের আমলে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১২০২টি মামলার প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ১০০৬টি রাজনৈতিক মামলা বাতিল করা হয়েছিল। নতুন অনুমোদনে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের মামলা বিবেচনা করা হয়েছে, হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক ও নারী–শিশু নির্যাতন মামলা বাদ রাখা হয়েছে।

তিনি আরও জানান, মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় যাতে কোনো অপব্যবহার না হয়, তাই যাচাই–বাছাই কমিটি গঠন করা হবে এবং আজ–কাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়েরকৃত কিছু মামলায় নিরীহ ও সাধারণ মানুষকে অসদাচরণের শিকার হতে হয়েছে। সুবিধাবাদী কিছু গোষ্ঠী এ ধরনের মামলা দায়ের করেছে। এই সব মামলাও সতর্কতার সঙ্গে যাচাই করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। অহেতুক হয়রানিমূলক মামলা রোধ করতে সকল ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD