জার্মানবাংলা ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে ২ ডিসেম্বর নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের খবর প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু অতিথির নামও প্রকাশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৪ ডিসেম্বর নিক-প্রিয়াঙ্কার বিয়ে রিসেপশনে নিমন্ত্রণ৷
সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ৪ ডিসেম্বর নিকয়াঙ্কার রিসেপশনে যাবেন৷ এই অনুষ্ঠানে একাধির রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, কয়েক দিন আগে প্রিয়াঙ্কা চোপড়া প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে যান। তবে ব্যস্ততার কারণে তার সঙ্গে মোদির দেখা করা সম্ভব হয়নি। তবে দেখা না হলেও প্রধানমন্ত্রী তাদের নিমন্ত্রন পেয়েছেন। এবং তিনি ঘনিষ্ঠ মহলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন বলে জানা গেছে।
নিক-প্রিয়াঙ্কার বিয়েতে বলিউড, টলিউডসহ বিশ্ব বিখ্যাত গায়ক গায়িকারাও উপস্থিত থাকবেন।
আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে বিয়ে করতে চলেছে এই জুটি। ২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে হবে তাদের৷ ৩ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মতে আবার বিয়ে করবে এই জুটি।
জানা গেছে, দুটি ধর্মকেই সম্মান জানাতে দুই মতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন নিক-প্রিয়াঙ্কা।