শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের সিটে মনোনয়ন চান গোলসান আরা বেগম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা ১৩টি উপজেলা নিয়ে গঠিত। ৬টি সংসদীয় আসন রয়েছে এ জেলায়। ৬টি আসনের বিপরীতে প্রধান ৩টি দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছে স্ব স্ব দলীয় প্রার্থীরা। শতাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মাত্র একজন মহিলা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অধ্যক্ষ গোলসান আরা বেগম।

অধ্যক্ষ গোলসান আরা বেগম কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।

জেলা সদরে অবস্থিত আর.এস. আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। অধ্যক্ষ গোলসান আরা বেগম দীর্ঘদিন যাবৎ সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড চালাচ্ছেন। এই নারী প্রার্থী বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি।

জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত এ আসনের বর্তমান সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানে অসুস্থ ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। এ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও তার নিকট আত্মীয়সহ আরো ১০জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ হতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD