শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ময়মনসিংহে উন্নয়ন প্রকল্প উপহার দিয়ে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের উন্নয়নে ১৯৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট চাই, হাত তুলে ওয়াদা করেন ভোট দিবেন। সহযোগিতা করবেন। আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার সময় দেশের দারিদ্র্য যেখানে ৪০ শতাংশ ছিল, তা এই ১০ বছরে ২১ ভাগে নেমে এসেছে। আপনাদের সহযোগিতা চাই। আগে যেভাবে ভোট দিয়েছেন, আগামী দিনেও সেভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সহযোগিতা করবেন, যেন দারিদ্র্যসীমা ৫-৬ ভাগ কমাতে পারি।

এ সময় প্রধানমন্ত্রী ময়মনসিংহে আলাদা শিক্ষাবোর্ড, বিভাগীয় স্টেডিয়াম ও নভোথিয়েটার করার ঘোষণা দেন।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন হবে। এদের মানুষ দু’বেলা পেট পুরে ভাত খাবে। কেউ গৃহহারা থাকবে না, সবার উন্নয়ন হবে।

এসময় তিনি দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন জানিয়ে কবির ভাষায় বলেন, ‘নিঃস্ব আমি, রিক্ত আমি দেবার কিছু নেই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই’ বলেই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।

জনসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংলাপ প্রধানমন্ত্রীর উদারতার বর্হিপ্রকাশ।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করে, তাদের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের কোনো কথাই ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী তার উদারতা দেখিয়ে সংলাপে বসেছেন। এটা তার উদারতার প্রকাশ। আমরা কারও কাছে নতি স্বীকার করিনি, কারও চাপের মুখেও সংলাপে বসিনি, বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

জনসভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম যৌথভাবে জনসভা সঞ্চালনা করেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন, ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আ: রাজ্জাক, ড. দীপু মনি, আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বাবু অসীম কুমান উকিল, সিটি করপোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, অ্যাড. মোসলেম উদ্দিন এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD