রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: অসহায় সম্বলহীন অসহায় ৯৮ বছর বয়সী বৃদ্ধ আ: হামিকে সমাজসেবা বিভাগ ময়মনসিংহের বয়স্ক ভাতার কার্ড দিয়েছেন। এবং তার পথচলার উপাজনের জন্য ইউএনও এলিশ শরমিন একটি অটো রিক্সা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সহায় সম্বলহীন বৃদ্ধ আ: হামিদ দীর্ঘদিন যাবৎ পিতা মাতাহারা তিন শিশু নাতী নাতনীকে নিয়ে ভাঙা ঘরে অসুস্থাবস্থায় মানবেতর জীবন যাপন করছিলেন।
২০ অক্টোবর তার মেধাবী নাতনী ৫ম শ্রেণির ছাত্রী কোহিনুরকে দিয়ে একই শ্রেণির চূড়ান্ত মডেল পরীক্ষার খাতা মূল্যায়ন করতে দিয়েছে এমন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আ: হামিদের অসহায়ত্তের চিত্র সাংবাদিকদের নজরে পড়ে। বুধবার এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দের সাথে কথা হলে তিনি তাৎক্ষণিক আ: হামিদকে অফিসে ডেকে এনে তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলেদেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন জানতে পেরে আ: হামিদকে কার্যালয়ে নিয়ে তার করুণ অবস্থার কথা শুনে জীবিকা নির্বাহের জন্যে একটি অটো রিক্সা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, সমকণ্ঠের উপদেষ্টা এবং ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি, সিনিয়র সংবাদিক আবুল কালাম আজাদ, ভোরের কাগজ প্রতিনিধি মো. সেলিম, ভোরের পাতা প্রতিনিধি, হাবিবুর রহমান, সমাজসেবা সহকারী মাহাবুব আবুল কায়সার প্রমুখ।