শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

দেশকে বাঁচাতে আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: পাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করার ক্ষমতা দিতে হবে। রোববার (৩০ সেপ্টম্বর) কালিকা প্রসাদ এলাকার মিয়াবাড়ির মাঠে ভৈরব-কুলিয়ারচর সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান তার বক্তব্যে আরোও বলেন, দেশকে বাচাঁতে হলে নৌকায় ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশকে নরকে পরিণত করবে। প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। সেসব ষড়যন্ত্রকারীরা আজও থেমে নেই। তারা স্বাধীনতাকে অস্বীকার করে এদেশের পতাকাকে অস্বীকার করে । তারা আবার ক্ষমতায় এলে দেশকে পাকিস্তানী রাজ্যে পরিণত করবে।

জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তরুণ খেলোয়ার মেহেদি মিরাজ । জনসভায় ভৈরব-কুলিয়ারচর সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের জন্য ভোট চাইলেন ক্রিকেটার মেহেদী মিরাজ ।

কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল­াহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সোলায়মান, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল­ুর রহমান এর একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, একান্ত সচিব সাখাওয়াত উল­াহ, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জাকির হোসেন কাজল, হাজী মো. রুহুল আমিন, মো. অহিদ মিয়া, ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল­াহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী। এর আগে বিকেলে কালিকাপ্রসাদ এলাকায় অবস্থিত শিল্প নগরীর কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ।

এছাড়াও জনসভায় কালিকাপ্রসাদ ইউপি বিএনপির ৩১ জন নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD