শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

হেলিকপ্টারে ছেলের জনসভা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পাঁচ দিনের সরকারী সফর শেষে বঙ্গবভনে হেলিকপ্টারযোগে ফেরার পথে পড়ন্ত বিকেলে ছেলে আহম্মেদ তুহিনের বিশাল জনসভা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নর্মলক কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করার জন্য এই জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহাম্মদ তুহিন।

তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম নৌশাদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD