শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

যারা গরীবের হক মেরে খায় তাদের ভোট দিবেন না: রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রপতি আবদুল হামিদ সঠিক উন্নয়নের চিন্তা করে সৎ ও চরিত্রবান ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার অাহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, প্রতিটি হাওড়েই কৃষকের সুবিধার জন্য সাবমার্সেবল রাস্তা করা হবে।

রাষ্ট্রপতি আরো বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের কারণে ইচ্ছে করলেই বঙ্গবভন থেকে বের হতে পারি না। কোনো আত্মীয়ের বাসাতেও যেতে পারি না। রোদও দেখি না, বৃষ্টিও দেখি না। অষ্ট্রগ্রামে এসেছি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম।

নাগরিক কমিটি আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চুর সভাপতিত্বে রাষ্ট্রপতি আরো বলেন, সকল রাজনৈতিক দল থেকে সৎ, চরিত্রবান ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া উচিত। অসৎ ব্যক্তিরা নির্বাচিত হলে দেশের কোন উন্নয়ন হবে না। যারা গরীবের হক মেরে খায় অর্থাৎ টিআর, কাবিখার টাকা, গম, চাল মেরে খায়; সে যদি আমার ছেলেও হয়, তাদের ভোট দিবেন না।

বিকেলে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. সোরহাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে অষ্ট্রগ্রাম-মিটামইন সড়কসহ আটটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD