শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

‘আমরা জিয়ার সৈনিক’ ফ্রান্স কর্তৃক বিএনপির ৪০তম বার্ষিকী পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

ফ্রান্স থেকে মোহাম্মদ নুরুল আলম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্যারিসের গার্দো নর্দের স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘আমরা জিয়ার সৈনিক’ ফ্রান্স কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলওয়াতের পর বাংলাদেশের জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের আহ্বায়ক খাঁন মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম মিলন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির প্রাক্তন সভাপতি সিরাজুল ইসলাম মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিএনপি’র সাবেক উপদেষ্টা মানিক মিয়া, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আবদুল্লা, রফিকুল ইসলাম জুয়েল (ভিপি জুয়েল), সাবেক যুগ্ম সম্পাদক কৃষক আব্দুল কাইয়ুম সরকার, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ওমর গাজী ও সাবেক ছাত্র নেতা মনির মোল্যাসহ ‘আমরা জিয়ার সৈনিক’ আহ্বায়ক কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিল্টন। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন সফল, আদর্শবান মহান রাষ্ট্র নায়ক। আমরা তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের এ সংগঠনকে পরিচালনা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা জিয়ার সৈনিক’ সংগঠনটি কোন ব্যক্তি, গ্রুপ বা বিশেষ কোন উদ্দেশ্যে সৃষ্টি হয়নি; আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থ সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যে এবং ফ্রান্স শাখার বিএনপি’র সাথে সমন্বয় করে কাজ করতেই এ সংগঠনের যাত্রা শুরু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও ‘আমরা জিয়ার সৈনিক’ সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সানাউল আলম ফেরদাউস সোহেল, সাবেক শ্রমিক নেতা মিয়া লেলিন, ফ্রান্সের বিএনপি নেতা খোশেদ মাদবর ও সাবেক ছাত্র নেতা অশিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মিয়া বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ও দেশের বাইরে অবস্থানরত শহীদ জিয়ার আদর্শের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অনতিবিলম্বে দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আলোচকবৃন্দ বলেন, দেশ আজ এক মহা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বর্তমান এই অবৈধ সরকার একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে দেশমাতা, দেশনেত্রী ও জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দী করে রেখেছেন।

অনুষ্ঠানে নেতারা নির্বাচনের আগে বেগম জিয়ার মুক্তির জোর দাবি জানিয়ে দেশ রক্ষায় বিশ্বব্যাপী সকল বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান স্বৈরচার সরকারের পতন ঘটানোর আন্দোলনে অংশ নিতে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের আহ্বায়ক খাঁন মনির হোসেন তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ‘আমরা জিয়ার সৈনিক’ ফ্রান্স সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD