শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

জার্মান আওয়ামী লীগের নতুন কমিটির দাবিতে নেতাদের আল্টিমেটাম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা: জার্মান আওয়ামী লীগ একাংশের কমিটির মেয়াদ গত মে মাসেই শেষ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা-ভঙ্গ, নানা অনিয়ম, বিএনপি-জামাত সংশ্লিষ্টতা ও ধান্দা বাণিজ্যের অভিযোগ এনে গত ৯ই সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্টের একটি স্থানীয় অডিটোরিয়মে সংবাদ সম্মেলন করেন জার্মান আওয়ামীলীগ নেতারা। তারা অভিযোগ করেন, সংগঠনের মেয়াদ উর্ত্তীণ সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ বসবাস করে নানা ধান্দাবাণিজ্যের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং ভারপ্রাপ্তদের দিয়ে দল পরিচালনা করছেন। গত মে মাসে কমিটির মেয়াদ শেষ হয়েছে। এখনো নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করে পদবাণিজ্যের মাধ্যমে হাইব্রিড, বিএনপি-জামাতের লোকদের কাছে পদ বিক্রি ও নিজেদের খেয়াল খুশিমত কাউকে দল থেকে বহিস্কার করছেন তারা।

আগামী ২৩শে সেপ্টেম্বরের মধ্যে জার্মান আওয়ামী লীগের নতুন কমিটির ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামী ৭ই অক্টোবর নির্ধারিত কর্মী সমাবেশের মাধ্যমে গঠনতন্ত্রীক কার্যকর পদক্ষেপ নেয়ার হুশিয়ার দেন উপস্থিত নেতারা। সংবাদ সন্মেলনে নজরুল ইসলাম খালেদ উপস্থিত সাংবাদিকবৃন্দ ও দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাহিদুল ইসলাম পুলক। উপস্থিত ছিলেন মহসিন হায়দার মণি, সৈয়দ আহমদ সেলিম , নাসির উদ্দিন, হাফিজুর রহমান আলম, মাহফুজ ফারুক, নোমান হামিদ, কাইউম চৌধুরী , কায়সারুল আলম, আব্দুল মান্নান, বোরহান খান, শফিকুর রহমান ও সগির খানসহ দলের বিপুল সংখ্যক নেতা কর্মী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD