শিরোনাম :
মার্কিন বাণিজ্য দপ্তরের শুল্ক নোটিশের কড়া জবাব ভারতের: অতিরিক্ত উৎপাদনক্ষমতার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ইতিবাচক ধারায় চীন-নেদারল্যান্ডস কৌশলগত যোগাযোগের গুরুত্ব সামুদ্রিক অবকাঠামো ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় বেইজিং-ঢাকা অংশীদারিত্বের নতুন অধ্যায় অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি ও মৌলিক পদার্থবিজ্ঞানের পরীক্ষায় থিয়ানকং স্টেশনের নতুন অধ্যায় গভীর প্রক্রিয়াজাতকরণ ও শিল্প-শৃঙ্খল সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যুক্ত করার তাগিদ কানাডায় বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের বড় সুযোগ – ২০২৭ সালে পিআর পাবেন সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাঁদের পরিবার ওষুধের মুঠো থেকে বিশ্বমঞ্চের আয়রনম্যান: লাংকাউইয়ে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের রফিকুল ইসলাম হাই-টেক খাতে ইনসেনটিভ দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত ও রপ্তানিমুখী করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু:প্রথম ফ্লাইটে ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: প্রস্তুতি শেষ করতে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরকে জরুরি নির্দেশ

চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের ইতিবাচক ধারায় চীন-নেদারল্যান্ডস কৌশলগত যোগাযোগের গুরুত্ব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বেইজিংয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেনডেসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন চীনের উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং। ছবি: সিনহুয়া

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং বুধবার বেইজিংয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেনডেসেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিং সুয়ে সিয়াং বলেন, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন কার্যক্রম বজায় রাখতে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। পাশাপাশি, চীন ও নেদারল্যান্ডস উন্মুক্ত ও বাস্তববাদী ব্যাপক সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের সহযোগিতা চীন-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতার অগ্রভাগে রয়েছে। ⠀

তিনি বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী পূর্ণ হবে। চীন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। ⠀

তিং সুয়ে সিয়াং আরও বলেন, চীন ও নেদারল্যান্ডস উভয়ই বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। পাশাপাশি উভয় দেশ ও বিশ্বের অভিন্ন উন্নয়নে অব্যাহতভাবে নতুন গতি সঞ্চার করতে হবে। ⠀

এদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বেরেনডেসেন এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক সফলভাবে আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান এবং চীনের উন্নয়ন অর্জনের ভূয়সী প্রশংসা করেন। ⠀

তিনি চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় জোরদার, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা গভীরতর করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য যথাযথভাবে নিরসনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নেদারল্যান্ডসের আগ্রহের কথাও জানান। ⠀

সূত্র: লিলি-তৌহিদ-আনন্দী, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD