শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা; বৃহস্পতিবার ১১২ জন কর্মীর প্রথম ফ্লাইটটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং যাত্রীদের যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের বিশেষ কোটা রাখা হয়েছে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, “স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাচ্ছে।”

এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করতে এবং অবৈধ হুন্ডি ব্যবসা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD