শিরোনাম :
উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি

ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আগামী ডিসেম্বর মাসে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি ট্রফি’। জমজমাট টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে পর্দা উঠবে এই আসরের। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর অভিজাত হোটেল শেরাটনে টুর্নামেন্টটির প্রথম প্লেয়ার্স ড্রাফট বা নিলামের আয়োজন করা হয়।

সাধারণত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিলাম মানেই বিপুল অর্থের ঝনঝনানি আর কাড়াকাড়ি। তবে বিসিবির এই নতুন টুর্নামেন্টে চিরাচরিত সেই নিয়মে এসেছে বড় পরিবর্তন। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে নগদ অর্থের পরিবর্তে লড়াই চলছে পয়েন্টের ভিত্তিতে।

নিলামের শুরু থেকেই জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। তীব্র লড়াই শেষে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে পেসার শরিফুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করেছে সিটিজেনস ব্যাংক। অপর তারকা পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে নিশ্চিত করেছে ওয়ালটন। এছাড়া তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।

নিলামের একদম প্রথম ডাকেই অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে ১ কোটি ৫০ লাখ পয়েন্ট দিয়ে নিজেদের ডেরায় ভেড়ায় এইস ব্লুস্টার। অন্যদিকে, অভিজ্ঞ বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে দলে নিতে লড়াইয়ে নামে ওয়ালটন ও ফরচুন। রোমাঞ্চকর লড়াই শেষে ৭৫ লাখ পয়েন্টে তাকে চূড়ান্তভাবে দলে নেয় ফরচুন। এই টুর্নামেন্টের জন্য মোট পাঁচটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়; যার মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫ লাখ পয়েন্ট রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দৈনিক ইত্তেফাক

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD