শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

সিডনিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

নাইম আবদুল্লাহ: ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনির প্যারামাট্টা ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক ভিপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।

এই সময় নেতৃবৃন্দ কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

পুস্তস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশ ও জাতির সব বিতর্কের ঊর্ধ্বে তার আপন মহিমায় প্রতিস্থাপন করা হলে জাতি হিসেবে আমরা সবাই গৌরবান্বিত হবো।

এই সময় তারা প্রবাসে বঙ্গবন্ধুর ভাস্কার্য নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো. সিরাজুল হক, আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, আওয়ামী লীগ সিডনি শাখার সহ সভাপতি জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহজাহান মিলটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্হিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD