শিরোনাম :
চিনি, সার ও এলএনজিসহ ১১ ক্রয় প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি সরকারি প্রতিষ্ঠানে সোয়া ৫ লাখ পদ শূন্য: প্রতি ১০০টির ২৬টিই ফাঁকা সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে : পরিবেশমন্ত্রী আলাস্কা এলএনজি প্রকল্পে ৪.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ৩০% গ্যাস কিনবে তাইওয়ান এক-চীন নীতিতে অবিচল থাকার অঙ্গীকার বতসোয়ানা প্রেসিডেন্টের জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১৫ শিশুসহ নিহত ১৩৯, নিখোঁজ ৮৪ গণমহাভবনে শীর্ষ বৈঠক: চীন-টোগো কৌশলগত সংযোগ আরও সুদৃঢ় মানবতাবিরোধী অপরাধ রোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদের আহ্বান বাংলাদেশের ভিয়েতনাম-চীন কৌশলগত পছন্দ ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার জার্মানিতে রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ: যন্ত্রসহ আটক ২

ভিয়েতনাম-চীন কৌশলগত পছন্দ ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চীন ও ভিয়েতনামের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান। ১২ অক্টোবর বেইজিংয়ে তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, সংহতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত।

লি ছিয়াং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং চিকিৎসা, শিক্ষা ও যুববিষয়ক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তাঁর মতে, এর মাধ্যমে চীন-ভিয়েতনাম বন্ধুত্বের সামাজিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

দুই দেশের আইনসভা যেন দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতায় সমর্থন জোগায় এবং আইনি নিশ্চয়তা ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্রী।

বৈঠকে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন।

চ্যান থান মান বলেন, ভিয়েতনাম তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীনকে সর্বোচ্চ অগ্রাধিকার ও কৌশলগত পছন্দ হিসেবে বিবেচনা করে। ভিয়েতনাম এক-চীন নীতি অনুসরণে অটল এবং দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য অনুযায়ী বিভিন্ন পর্যায়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

সূত্র: নাহার-জেনিফার,সিনহুয়া

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD