শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

ঝিকরগাছা উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান মুন্নি বরখাস্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: যশোর জেলার ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি সমর্থিত সাবিরা নাজমুল মুন্নিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত ২৯ আগস্ট উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। সোমবার (৩ সেপ্টেম্বর) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম এই প্রজ্ঞাপনের কপি হাতে পেয়ে সংশ্লিষ্ট দফতরে প্রদান করেন।

সাবিরা নাজমুল মুন্নি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে ছয় বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায়ে আদালত মুন্নির এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন। মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মামলাটি ২০০৯ সালে করা হয়েছিল। গত ১২ জুলাই রায় ঘোষণার সময় মুন্নি আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালতে আত্মসমর্পণ করে তিনি এই মামলা থেকে জামিন নেন।

এদিকে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাবিরা সুলতানা গত ১২ জুলাই দুর্নীতি দমন আইনে ৬ বছরের কারাদণ্ডসহ আর্থিকভাবে দণ্ডিত হওয়ায় তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো। একই কর্মকর্তা স্বাক্ষরিত অপর স্মারকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) নাহিদ আক্তারকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD