শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

মদনে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন নেত্রকোনা) প্রতিনিধি: সরকারকে উৎখাত করার গোপন ষড়যন্ত্রে, একে অপরের সহযোগীতায় একত্রে মিলিত হয়ে অন্তর্ঘাত মূলক কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির অপরাধে জড়িত থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দুই এপিএসসহ শতাধিক বিএনপি- জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে শনিবার রাতে তিনটি পৃথক মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,মদন উপজেলা সদরের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নেতা কর্মীরা শনিবার একত্রিত হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও অর্ন্তঘাত মূলক কর্মকান্ড সৃষ্টির পায়তারা এবং পুলিশের উপর হামলা ও তিনটি ককটেলেরে বিস্ফোরণ ঘটিয়ে আতংকে সৃষ্টি করায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস মির্জা হায়দায় ও শামছুল হক সহ মদনে শতাধিক বি এনপি জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। আসামিদের ইট পাটকেলের আঘাতে আহত কনস্টেবল মোজাম্মেল হক ও কনস্টেবল আশরাফুল ইসলাম মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে এস আই মমতাজ হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের নামে ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনে ৩(৬) ধারায় একটি মামলা। এস আই মোঃ শরিফ হোসেন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে দ্বিতীয় নাশকতা মামলা ও এস আই শামছুল আলম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) ধারায় মামলা দায়ের করেন। তিনটি মামলা হওয়ায় উপজেলা বিএনপি জামায়াত নেতা কর্মীরা আত্ম গোপনে রয়েছেন।

ওসি মো. রমিজুল হক জানান, থানায় তিনটি পৃথক মামলা হয়েছে। মামলাগুলো তদন্তাধীন আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD