শিরোনাম :
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ আমদানির অনুমতি চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী সার ব্যবস্থাপনা তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার সম্পাদকীয় :মাদকের আগ্রাসন রুখতে চাই সামাজিক প্রতিরোধ ও প্রশাসনিক কঠোরতা সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণরা চাইলে একটি দেশের চেহারা বদলে দিতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের তরুণ সমাজ নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা করা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারব।”

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু কীভাবে ছড়ায়, তা সবার জানা। বিভিন্ন স্থানে পড়ে থাকা ভাঙারি, কাগজপত্র, প্লাস্টিক ও মাটির পাত্রে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, একটি মাঠে উপস্থিত প্রত্যেকে যদি অসচেতনভাবে একটি করে ময়লা ফেলে, তাহলে তা ধীরে ধীরে আবর্জনায় পরিণত হবে। সেখান থেকে রোগজীবাণু ছড়িয়ে মানুষ ও তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন।

তাই নিজেকে, পরিবারকে, সমাজকে এবং দেশকে সুস্থ রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, কাজটি খুব কঠিন নয়। প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার কাজে ব্যয় করলেই দ্রুত পরিবর্তন আনা সম্ভব।

রাস্তাঘাটে যেখানে-সেখানে আবর্জনা ফেলার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, মানুষকে সচেতন করতে হবে। যারা ময়লা ফেলেন বা আবর্জনা তৈরি করেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে নিরুৎসাহিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “কথা একটাই—কাজ, কাজ আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD