শিরোনাম :
এইচএসসিতে পাসের হার নেমেছে ৫২.১২ শতাংশে: জিপিএ-৫ কমেছে প্রায় সাড়ে ৪৪ শতাংশ ১৭০ রানের লক্ষ্যে ক্যারিবীয়দের সাবলীল শুরু, মিরপুরে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে পাশে থাকবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তুরাগে তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের বিরুদ্ধে বাবার হত্যা মামলা, বন্ধু দীপ গ্রেপ্তার ও রিমান্ড আবেদন রিয়াদে আগুনে পুড়ে মারা যাওয়া বাকি ৭ শ্রমিকের মরদেহ দেশে: বিমানবন্দরে স্বজনদের বুকফাটা কান্না ভারতীয় চালে ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত আফলাটক্সিন: ৯৫০০ টন বিতরণ বন্ধ করল খাদ্য অধিদপ্তর শিক্ষাব্যয় ও সামরিক পরিষেবার বিরোধিতায় জার্মানিজুড়ে ‘জেন-জি’র বড় বিক্ষোভ:হ্যালোউইনের দিনে জার্মানিতে পুলিশের কঠোর সতর্কতা বিশ্ববাজারে পণ্যমূল্য ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস: নেপথ্যে যুদ্ধ, সংঘাত ও আবহাওয়া সংকট নতুন বাণিজ্যিক ধারা সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলের ঘাটতি পূরণে হাইনানের বিশেষ উদ্যোগ ইতিহাস অস্বীকারের প্রবণতা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসন মুছে ফেলতে চায় ডানপন্থী শক্তি

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশের তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সব জেলায় দুই মাসব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনামূল্যে বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবারের ভাতা দেওয়া হবে।

সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে।

এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মৌলিক ধারণা থাকা বাধ্যতামূলক। তথ্যপ্রযুক্তির প্রাথমিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে।

দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে দুই মাসের প্রশিক্ষণ। কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD