শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এফসিএফ–ফ্র্যাঙ্কফুর্ট ক্রিকেট ফেস্ট ২০২৬, সিজন ওয়ানের চ্যাম্পিয়ন ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন ফ্র্যাঙ্কফুর্ট ও আশপাশের শহরগুলোর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এবং ‘হে জেরি স্যান্ডউইচেস অ্যান্ড কোম্পানি’-এর স্বত্বাধিকারী কামরুল আহসান সেলিম।

নৈশভোজে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের পাশাপাশি এফসিএফ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও যোগ দেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব আমিরুল রহমান খসরু, মনি হায়দারসহ আরও কয়েকজন।

এ সময় ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজের অধিনায়ক সাইফুল সাগর এফসিএফ আয়োজন এবং দলের প্রতি কামরুল আহসান সেলিমের আন্তরিক সহযোগিতা, উৎসাহ ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দলের পক্ষ থেকে সাইফুল সাগর কামরুল আহসান সেলিমের হাতে একটি কৃতজ্ঞতা স্মারক তুলে দেন।

চ্যাম্পিয়নশিপের আনন্দ ভাগাভাগি, টুর্নামেন্টের বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ এবং প্রাণবন্ত আড্ডায় নৈশভোজটি পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও ক্রিকেটকে কেন্দ্র করে এমন আয়োজন বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক যোগাযোগ, বন্ধন ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে।

হাসি-আনন্দ, আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরা এই আয়োজনের মধ্য দিয়ে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজের শিরোপা জয়ের আনন্দ আরও স্মরণীয় হয়ে ওঠে। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে এমন উদ্যোগের গুরুত্বও উঠে আসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD