শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

লন্ডনে ১০ সেপ্টেম্বর থেকে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন: প্রতিবারের ন্যায় এবারো লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট ২০১৮। লন্ডনের অন্যতম ক্রিকেট ভেন্যু হেকনি মার্শ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের এ ক্রিকেট টুর্নামেন্ট।

ব্রিটেনের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্ট ঘিরে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে বর্তমানে চলছে টানটান উত্তেজনা। নিউ ক্রিকেট ক্লাব, সি এন্ড সি ওয়ারিওর্স, সুন্দরবন ক্রিকেট ক্লাব, ওকিং এলেভেণ, বাংলাদেশী স্টুডেন্টু ইউনিয়ন সহ বিভিন্ন নামে বাংলাদেশকে তুলে ধরছে টুর্নামেন্টের দলগুলো।

আগামী ৮ সেপ্টেমবর শনিবার রাত ৮ টায় এনটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সব দলের অধিনায়কদের উপস্থিতিতে ১৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।

আগামী ১০ সেপ্টেম্বর সোমবার নকআউট ভিত্তিতে প্রথম রাউন্ড এবং কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে সফল করে তুলতে এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইন ও এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার ১০ ও ১১ সেপ্টেমবর সোমবার ও মঙ্ঘলবার ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের খেলার মাঠে উপস্থিত থেকে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান।

সাবরিনা হোসাইন আরও জানান, এবছর ফ্রান্সের প্যারিসেও বিপুল উৎসাহ উদ্দীপনা আর প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট সফলভাবে অনুষ্ঠিত হয়। প্যারিসে এ ধরনের টুর্নামেন্ট আগে কোনদিন অনুষ্ঠিত না হওয়ায় কমিউনিটির ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এনটিভি ইউরোপ।

সাবরিনা হোসাইন জানান, খুব শ্রীগ্রই ইতালী ও স্পেনেও অনুষ্টিত হবে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট। এদিকে টুর্নামেন্টটির পরিচালনা কমিটির প্রধান চয়ন সামি ও আতাউল্লাহ ফারুক জানান, সমপুন্ন বাংলাদেশী আমেজে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে ছোট বেলায় টেপ টেনিস বল দিয়ে যেভাবে পাড়ার টুর্ণামেন্ট অনুষ্টিত হত ঠিক সে স্মৃতিকে পুনরায় ফিরিয়ে আনতেই এনটিভির এ প্রচেষ্টা। প্রতিটি দলের ৮ জন খেলোয়ার মাঠে খেলতে পারবেন এবং ১০ ওভারের ম্যাচে দুজন বোলার সর্বোচ্ছ তিন ওভার বল করতে পারবেন। টুর্নামেন্টের বিজয়ী এবং রানার্সআপ দল গুলোর জন্য থাকছে এনটিভির পক্ষ থেকে আকর্ষণীয় সব পুরুস্কার।

এনটিভির জাকজমকপূর্ণ এ টুর্নামেন্টে বাংলাদেশী খেলোয়ার ছাড়াও সাউথ এশিয়ার অনেক খেলোয়াররা খেলায় অংশ নিবেন। বৃটিশ বাংলাদেশী কমিউনিটিতে সারা জাগানো এ টুর্ণামেন্টকে শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানান,কমিউনিটির সেবায় এ ধরনের একটি ক্রিকেট টুর্নামেন্ট সত্যিই প্রশংণীয়।

এদিকে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টে পৃষ্টপোষক হয়ে টুর্নামেন্টকে সফল করার জন্য এগিয়ে এসেছেণ লা হাভেলি ক্যাটারিং, বারবি হোটেল বেডফোর্ড,হিল সাইড ট্রাভেলস, রেমন্ড সলিসিটরর্স,হেমলেট টেনিং সেন্টার,চেম্বারর্স অফ এম এম হোসাইন,মাহবুব এন্ড কোং এশাউন্টটেন্ট,জেএমজি কার্গো,কলাপাতা রেস্টুরেন্ট।

এনটিভি ইউরোপ পরিবার আগামী ১০ এবং ১১ই সেপ্টেমবর সকল প্রবাসী বাংলাদেশীদের কে লন্ডনের হ্যাকনী মার্শ ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকার আহবান জানিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD