শিরোনাম :
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

রাইন নদীর পানির স্তর কমে নৌপরিবহন ব্যাহত, উদ্বেগে জার্মানির শিল্পখাত

ফাতেমা রহমান রুমা,ফ্রাঙ্কফুর্ট, জার্মানি :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

তীব্র গরম ও দীর্ঘস্থায়ী খরার কারণে জার্মানির গুরুত্বপূর্ণ নদীগুলোর পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দেশটির অর্থনীতি ও শিল্প খাতে নতুন চাপ সৃষ্টি করতে পারে।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্টের কাছাকাছি রাইন (Rhine) নদীর একটি গুরুত্বপূর্ণ অংশে পানির গভীরতা প্রায় ৫৩ সেন্টিমিটারে নেমে এসেছে। পানির স্তর কমে যাওয়ায় বড় আকারের মালবাহী নৌযানগুলো পূর্ণ সক্ষমতায় চলাচল করতে পারছে না। ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাইন নদী জার্মানির শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ। পানির স্তর আরও কমে গেলে জ্বালানি, কাঁচামাল ও শিল্পপণ্য পরিবহনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD