শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

মো. নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কোটচাঁদপুর জামায়েত ইসলামের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করছে কোটচাঁদপুর থানা পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে ৭টি হাতবোমা, লাঠিসোটা ও কয়েকটি হকিষ্টিক উদ্ধার করেছেন। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত্রে শহরের নিজ বাড়ি বেনেপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়েতের নেতাকর্মীরা বেনেপাড়া নামক স্থানে গোপন বৈঠক করছিলেন গোপন সূত্রে জানতে পেরে কোটচাঁদপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাজুল ইসলামকে গ্রেফতার সক্ষম হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে পুলিশ ৭ টি হাতবোমা, লাঠিসোটা ও কয়েকটি হকিষ্টিক উদ্ধার করেন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, নাশকতার পরিকল্পনা করার সময় কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কোটচাঁদপুর জামায়েত ইসলামের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ০১, তারিখ- ০১/০৯/২০১৮ইং।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD