শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

‘কাদের সিদ্দিকী আওয়ামী লীগ করেন না যে কারণে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম: শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু হত্যা ও তার প্রতিবাদ, প্রতিরোধ সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান আওয়ামী লীগে বঙ্গবন্ধুর উপস্থিতি নেই। সে জন্য তিনি আওয়ামী লীগ করেন না।

আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি না। এই জন্য করি না, আজকের আওয়ামী লীগে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর নীতি-আদর্শ নাই। বরং যারা বঙ্গবন্ধুকে খুন করার ক্ষেত্র প্রস্তুত করেছে, তারা আজকে এই সরকার এবং আওয়ামী লীগে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। যত দিন বেঁচে থাকব, এর বিরোধিতা করে যাব।’

বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার প্রতিবাদে ১৯৭৫ সালে তার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘প্রতিবাদের যে বীজ আমরা বপন করেছি, সেটা না হলে আওয়ামী লীগের আজকের এই অবস্থা থাকত না। আওয়ামী লীগ কবরের নিচে থাকত।’ ওই সময়ের প্রতিবাদকারীদের কোনো মর্যাদা ও স্বীকৃতি দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের শুরুতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের সম্মান জানাবেন এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন সেখানে উপস্থিত থাকার জন্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD