শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

বাগেরহাটে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন নায়ক শাকিল খান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি প্রেস ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনাদর্শন সম্পর্কিত “সেলুলয়েডে বঙ্গবন্ধু” শিরোনামে এক আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে শোক দিবস উদযাপনের অংশ হিসাবে চুলকাঠি ফিল্ম সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। আহবায়ক জাকারিয়া হোসাইন শাওনের সভাপতিত্বে এ প্রদর্শনী অনুষ্ঠানে চলচ্চিত্র নায়ক শাকিল খান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বঙ্গবন্ধুর দেশপ্রেম, স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান ও অপঘাতে বঙ্গবন্ধুর মৃত্যু কাহিনী নতুন প্রজন্মকে জানাতে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিসেস শাকিল খান শারমিন হোসেন, চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইনস্পেক্টর অসিত কুমার রায়, চুলকাঠি প্রেস ক্লাবের সভাপতি পংকজ কর্মকার, রবিউল ইসলাম ফারাজী, শক্তি নারায়ন দাশ, বাগেরহাট ফিল্ম সোসাইটির সহ-সভাপতি আব্দুল্লাহ বণি, প্রেস ক্লাবের সম্পাদক সেকেন্দার মোড়ল, সাংবাদিক আরিফ ঢালী, তরুণ আচার্য্য, কৃষ্ণ সরকার, আলামিন শেখ, রুম্মান মাহমুদ শৈশব প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD