শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রবিবার (২২ জুন) রাজধানীতে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মসূচিতে সঙ্গীত, নৃত্য ও আলোচনা পর্বে অংশ নেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও বিশিষ্টজনেরা।

বিকেল সাড়ে ৪টায় কিশলয় কচিকাঁচার মেলার শিল্পীদের দলীয় নৃত্যের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান লোকসংগীত শিল্পী আকরামুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাঁশুরিয়া লোকসংগীত গবেষণা ও চর্চা কেন্দ্র, সুর নন্দন, মহীরুহ, সপ্তরেখা শিল্পীগোষ্ঠী এবং লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। দলীয় পরিবেশনার পাশাপাশি দেশের বরেণ্য শিল্পীরা একক সঙ্গীত পরিবেশন করেন।

দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে বিশ্ব সঙ্গীত দিবসের তাৎপর্য তুলে ধরা এবং সঙ্গীতচর্চার প্রসারে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

সূত্র: বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD