শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তাপসী রায়ের আঙিনায় নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী: এক অনুপম সাংস্কৃতিক সন্ধ্যা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬

প্রতি বছরের মতো এবারও তাপসী রায়ের আঙিনায় উদ্‌যাপিত হলো বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। সময়ের পরিবর্তনশীল বাস্তবতার মাঝেও এই আয়োজন যেন এক অনন্য সাংস্কৃতিক সেতুবন্ধন হয়ে উঠেছে – যেখানে কবির দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার বাণী নতুন করে উচ্চারিত হয়েছে শিল্পের নানা রূপে।

নজরুল শুধু একটি নাম নয়; তিনি এক চেতনার প্রতীক, এক অবিনাশী প্রতিবাদের কণ্ঠস্বর। মানবতার জয়গান, প্রেমের উদারতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার দ্রোহ—এই ত্রয়ী ভাবধারাই তাঁর সাহিত্য ও সংগীতকে কালোত্তীর্ণ করেছে। বর্তমান বিশ্বের সংকটময় ও দ্বন্দ্বপূর্ণ প্রেক্ষাপটে তাঁর বাণী যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যা এদিনের আয়োজনে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

সাংস্কৃতিক এই পরিসরটি গড়ে ওঠে গান, কবিতা, আবৃত্তি, নৃত্য এবং নজরুল বিষয়ক আলোচনার সমন্বয়ে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরিবেশ ছিল সুর ও সাহিত্যের এক মেলবন্ধনে মুখরিত। এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক সাংস্কৃতিক মিলনমেলায়। দর্শক-শ্রোতাদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো আঙিনা ভরে ওঠে প্রাণের উষ্ণতায়।

আয়োজক স্বপন রায় ও তাপসী রায়ের আন্তরিক আহ্বানে শিল্পীদের পরিবেশনা হয়ে ওঠে হৃদয়স্পর্শী ও আবেগঘন। প্রতিটি গান ও আবৃত্তিতে যেন ফিরে আসে নজরুলের বিদ্রোহী চেতনা, আবার কোথাও ধ্বনিত হয় মানবতার কোমল সুর। বিশেষ করে নজরুল সংগীত ও আবৃত্তির পরতে পরতে দর্শকেরা খুঁজে পান এক অনন্য নান্দনিক অভিজ্ঞতা।

 

আয়োজক তাপসী রায় তাঁর বক্তব্যে বলেন, “যতোদিন সুস্থ আছি, যতোদিন সাধ্য থাকবে, প্রাণের কবির জন্মদিন এভাবেই পালন করে যাবো আমরা।” তিনি আরও জানান, এই আয়োজনকে সফল ও সার্থক করে তোলার জন্য উপস্থিত সকল শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়স ও প্রজন্মের শিল্পীরা। নজরুল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও আলোচনায় অংশ নিয়ে তাঁরা দিনটিকে করে তোলেন বৈচিত্র্যময় ও অর্থবহ। বিশেষভাবে অংশ নেন শিশু শিল্পীরা – অস্মিত চৌধুরি, আনুষা সারোয়ার, আনিকা মিত্র, আদিতা আদক, পৃষা রায় ও শিভান্যা সেন। তাঁদের উপস্থাপনায় ফুটে ওঠে ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক সম্ভাবনা।

 

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন তাপসী রায়, প্রিয়াঙ্কা মিত্র, সৃষ্টি সরকার, সৃষ্টি সাহা, দেবাশীষ রায়, রমা পাহাড়ী সুদ, মুনিব রেজওয়ান, পিন্টু সারোয়ার এবং তোফাজ্জল হোসেন সিন্টু। তাঁদের সাথে তবলায় অয়ন চৌধুরী শৈল্পিক পরিবেশনায় নজরুলের সৃষ্টির বহুমাত্রিক রূপ যেন নতুন করে প্রাণ পায় এই আয়োজনের মধ্য দিয়ে।

সাংস্কৃতিক সন্ধ্যা শুধু একটি জন্মবার্ষিকী উদ্‌যাপনেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা হয়ে উঠেছে নজরুল-চেতনার পুনর্জাগরণের এক উজ্জ্বল অনুষঙ্গ, যেখানে কবির দ্রোহ ও মানবতার বাণী নতুন প্রজন্মের হৃদয়ে সঞ্চারিত হওয়ার এক নীরব অঙ্গীকার রেখে গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD