শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফাতেমা রহমান রুমা,ফ্রাঙ্কফুর্ট, জার্মানি :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স গণ-অভ্যুত্থানের পটভূমিতে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে তৈরি একটি প্রবাসী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১(এক) বছরের জন্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, গত বছরের ৫ই ডিসেম্বর অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় জুলাই পটভূমিতে তৈরি প্রথম প্রবাসী সংগঠন হিসেবে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আহ্বায়ক হিসেবে জনাব সাইফ ইবনে সারওয়ার ও সদস্য সচিব হিসেবে জনাব নাজমুল বাশার নির্বাচিত হন।  ৩০শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই নির্বাচিত নেতৃত্বের তত্ত্বাবধানে ৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, এবং একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অধিকার রক্ষা, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বিশ্বাস করে, প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD