শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

শার্শায় ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল: শার্শায় ৪শ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেটকার আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, শুক্রবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- সাদা রংয়ের প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-খ-১১-৮৪৮৪)।

ফেন্সিডিলের একটি বড় চালান সীমান্ত পার হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করলে প্রাইভেটকারের চালক টের পেয়ে পাকশিয়ার মাদক ব্যবসায়ী ফুলছদ্দিনের বাড়ীর সামনে গাড়ি রেখে চালক সহ অন্যরা পালিয়ে যায়। এ সময় গাড়ি তল্লাশী করে ৪শ বোতল ফেন্সিডিল ও গাড়িটি জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD