শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় হেসেন ফ্রাঙ্কফুর্ট বিএনপির উদ্যোগে মিলাদ ও শোকসভা

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হেসেন ফ্রাঙ্কফুর্ট শাখার উদ্যোগে এক আবেগঘন মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীর স্বত:স্ফূর্ত উপস্থিতিতে ফ্রাঙ্কফুর্টের সালবাউ মিলনায়তনে এই ধর্মীয় ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজ সাহেব। মোনাজাতে উপস্থিত নেতৃবৃন্দ অশ্রুসিক্ত হৃদয়ে গণতন্ত্রের মা, গনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। এ সময় অনেকেই আবেগ ধরে রাখতে না পেরে অশ্রু বিসর্জন দেন। এই মহীয়সী নারীর চিরবিদায় কেউই সহজভাবে মেনে নিতে পারেননি। তবুও বক্তারা শোককে শক্তিতে পরিণত করে তার অসমাপ্ত সংগ্রাম ও আদর্শ বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মিলাদ মাহফিলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী অংশ ছিল জনাব হাবিবুল্লাহ বাহার সাহেবের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। প্রামাণ্যচিত্রে তার ত্যাগ, সংগ্রাম, নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান দেখে উপস্থিত নেতাকর্মীদের চোখে জল এসে যায়। নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও নিখাদ ভালোবাসায় পুরো মিলনায়তন আবেগে আপ্লুত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব আকুল মিয়া, নিরক দুলাল হোসেন, নুরউদ্দিন মিঠু মিন্জু, ফয়সাল আহম্মেদ, দেলোয়ার হোসেন ফারুক, জাহিদ হোসেন, নজরুল ইসলাম, কামাল ভূঁইয়া, কুহিনুর ভাইসহ আরও অনেকে। বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবিস্মরণীয় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভায় সমাপনী বক্তব্যে জনাব মোঃ আওলাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মী ও অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যার যার অবস্থান থেকে দলকে আরও সুসংগঠিত করে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মাগরিবের নামাজ আদায়ের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পুনরায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি খবিরুল আলম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD