শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’: ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার, উদ্ধার ৬টি আগ্নেয়াস্ত্র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’–এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়।

তল্লাশিকালে বিভিন্ন স্থান থেকে ২৭১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে। অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD