শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

দক্ষিণখানে নারী পুলিশ সদস্যের অস্বাভাবিক মৃত্যু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় ভাড়া বাসায় এক নারী পুলিশ সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মারা যান রাজিয়া সুলতানা ওরফে মিম (২৮)। তিনি রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিন) নায়েক পদে কর্মরত ছিলেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শুক্রবার জানান, রাজিয়া সুলতানা তাঁর স্বামী রাজীব মিয়া ও ২০ মাস বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় বসবাস করতেন। তাঁর স্বামী রাজীব মিয়া হাইওয়ে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত।

ওসি শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাজিয়া সুলতানার মরদেহ শনাক্ত করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আহামেদ জানান, ঘটনার সময় রাজিয়া সুলতানার স্বামী বাসায় উপস্থিত ছিলেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই পলাশ আহামেদ আরও জানান, রাজিয়া সুলতানার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সিকদারকান্দি গ্রামে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD