শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ফ্যাসিবাদী শাসনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে: মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ভয়াবহ দুঃশাসন ও জুলুমের বিরুদ্ধে জনগণের মিলিত শক্তির কাছে বর্তমান শাসকগোষ্ঠীর পরাজয়বরণ এখন সময়ের ব্যাপার মাত্র বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন, জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ।

শুক্রবার বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে নোয়াখালীর বসুরহাটের নিজবাড়িতে পুলিশ ঘেরাও করে রাখা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের ১০/১২ জন নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিবাদ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে যেতে পারছে না বর্তমান অবৈধ সরকার। প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে দেশকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। আর সেজন্যই বেপরোয়া হয়ে গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিরোধী নেতাকর্মীদের লাগাতার গ্রেফতার ইত্যাদিকে রাষ্ট্রীয় নীতি করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের জন্য দেশের কারাগারগুলো বন্দি ধারণ ক্ষমতা নেই। সরকারের সব অপকর্মের মূল লক্ষ্য একটাই-তাহলো ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে আর বেশীদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবে না।

মির্জা আলমগীর বলেন, ‘সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যারিস্টার মওদুদ আহমেদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী নিজের পথের কাঁটা সরাতে প্রত্যক্ষভাবে পুলিশকে নির্দেশ দিয়ে দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদকে অবরুদ্ধসহ নানাভাবে নাজেহাল করছে। আজও একই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তিতে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি।’

অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD