শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

মো.ইউনুস আলী খানের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জার্মান প্রবাসী জনাব মো. ইউনুস আলী খানের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী দোয়া ও মিলাদ মাহফিল। মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মরহুম প্রিয়জনদের রূহের মাগফিরাত কামনা করা।

মিলাদ অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় বিশেষ খাবার বিতরণ ও ত্রাণ সহায়তা কার্যক্রম। এদিন শুধু বিতরণ নয়, বরং এক অনন্য মানবিকতার নজির হিসেবে সবাইকে একত্রে বসিয়ে খাওয়ানো হয়। অনুষ্ঠানে এতিম শিশু, অতিথি এবং এলাকার সাধারণ মানুষসহ প্রায় ৪০০-এর বেশি মানুষ একসাথে খাবার গ্রহণ করেন।

কান্দারবাড়ি নিবাসী জনাব মো. ইউনুস আলী খানের অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয় তার ভাগিনা আবিদুল বেপারীর নেতৃত্বে, দিঘীরপাড় ও কামারখারার কিছু মুরুব্বীদের সহযোগিতায়। এ উপলক্ষে দিঘীরপাড়ের পদ্মা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পাশাপাশি মুন্সিগঞ্জের দিঘীরপাড় এলাকার ৪০টি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

দেশ থেকে দূরে থাকলেও, জনাব ইউনুস আলী খান যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এলাকার মানুষ তার এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উক্ত উদ্যোগের প্রশংসা করে এলাকার মানুষরা প্রার্থনা করেছেন-“আল্লাহ তাআলা জনাব ইউনুস আলী খানের এই মহৎ উদ্যোগ কবুল করুন এবং তাঁকে আরও শক্তি, সুস্বাস্থ্য ও তাওফিক দান করুন।”

এমন মানবিক ব্যক্তিত্বের প্রতি গর্ববোধ করা ছাড়া উপায় নেই, যিনি নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD