শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ

৬০ কোটি রুপি প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

দুই মাস আগে ৬০ কোটি রুপির প্রতারণা মামলা হয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সেই মামলায় শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকোনমিক অফেন্সেস উইং)।

পুলিশ জানায়, শিল্পার বাড়িতে গিয়ে দীর্ঘ সময় ধরে তার বক্তব্য নথিভুক্ত করা হয়। এ সময় তিনি নিজের বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া কিছু আর্থিক লেনদেনের নথি জমা দেন, যা এখন যাচাই করছে কর্তৃপক্ষ।

এর আগে গত মাসে একই মামলায় রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে পুলিশ। তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। ফলে তাকে আবারও তলবের প্রস্তুতি নিচ্ছে ইকনমিক অফেন্সেস উইং।

এই মামলায় ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ কোটিরও বেশি রুপি হাতিয়ে নেন।

রাজ কুন্দ্রা পরে দাবি করেন, ঐ অর্থের একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল। তবে তদন্তে সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রমাণ পেয়েছে ইকনমিক অফেন্সেস উইং।

তদন্তকারীরা জানিয়েছেন, শিল্পা শেঠি, বিপাশা বসু, নেহা ধুপিয়া ছাড়াও বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD