শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে নিয়ে ফের জোর গুঞ্জন- তিনি নাকি মা হতে চলেছেন। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই অভিনেত্রীকে সম্প্রতি আলিবাগে দেখা যায় ঢিলেঢালা পোশাকে। আর সেখান থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে।

ক্যাটরিনা ও তার স্বামী ভিকি কৌশল এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা এবং চলতি বছরের অক্টোবর বা নভেম্বরেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন তিনি। সন্তান জন্মের পর অভিনেত্রী নাকি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেবেন, যাতে নবজাতকের সঙ্গে সময় কাটাতে পারেন।

এর আগে একাধিকবার ক্যাটরিনার গর্ভধারণের খবর ছড়ালেও সেগুলো ছিল গুঞ্জনেই সীমাবদ্ধ। বিশেষ করে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ (২০২৪) সিনেমা মুক্তির সময় এই প্রসঙ্গ নিয়ে আলোচনার ঝড় ওঠে। তখন ভিকি মজা করে বলেছিলেন, ‘এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা অবশ্যই জানাব।’ তার মন্তব্যেই ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। বিজয় সেতুপতির সঙ্গে তার এই ছবি দর্শক-সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পায়। এরপর থেকে নতুন কোনো প্রজেক্টে নাম লেখাননি তিনি।

এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন- গুঞ্জন কি সত্যিই সুখবর হয়ে আসছে, নাকি আবারও তা রটনার পর্যায়েই থেকে যাবে। তবে যাই হোক না কেন, ক্যাটরিনা-ভিকি দম্পতিকে নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD