শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ফ্রান্সে শরীয়তপুর জনকল্যাণ সমিতির বনভোজন অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

মোহাম্মদ নুরুল আলম, ফ্রান্স: প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী শরীয়তপুর জনকল্যাণ সমিতি ফ্রান্স শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

প্যারিস থেকে ৩০০ কিলোমিটার দূরে বাস যোগে প্লাজ কাবুর্গ নামক সমুদ্র সৈকতে আনন্দঘন পরিবেশ আর উৎসবের মধ্যে দিয়ে এই বনভোজন উদযাপন করা হয়। এতে প্রায় ২০০ জন প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন ।

বনভোজন আয়োজনের মধ্যে ছিল নাচ, গান, আনন্দ আর দেশীয় খাবার পরিবেশনা। পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ছিল পৃথক পৃথক খেলা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশাররফ খাঁন মসু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিটু, সোহেল কাজী, জামাল পাইক, রব আখন, মোঃ আরিফ খাঁন, মোঃ ফরিদ হাওলাদার, টিপু কাজী, মোঃ ইউনুস আখন, তোফায়েল সিকদার, আতাউর রহমান সরদার, মোতালেব মিয়া, আব্দুল মালেক, রানা প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সৌরভ খাঁন, ফরহাদ হাওলাদার, সালাম মিয়া, রিপন কুমার ও ফলাশ মাজী।

এ বনভোজনে শরীয়তপুরবাসী ছাড়াও বিভিন্ন অঞ্চলের বাংলাদেশী অভিবাসীরা যোগ দেন । বছরে একবার এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশ গ্রহণকারীরা। প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD