শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

রোডেনবাখের হাজার বছর পূর্তি উৎসব

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রাঙ্কফুর্ট থেকে ৩৫ কি:মি দূরে রোডেনবাখ এক হাজার বছরের ইতিহাসের আলোকে ৩ দিনের মহোৎসবের জন্য সাজেছে। ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা এই উৎসব উদ্বোধন করেন মেয়র ক্লাউস শেইনা।

উৎসবে ফোক কোয়্যারের চেয়ারম্যান ভলকার বিঙ্গেল বলেন, “রোডেনবাখ কেবল একটি গ্রাম নয়, এটি জীবন্ত ঐতিহ্য।” উৎসবে ২৪টি খামার, সাতটি বিশেষ বুথ, শিশুদের জন্য আলাদা আয়োজন, ব্যান্ড ও লোকসঙ্গীত রয়েছে।প্রথমেই বানজুরি” ব্যান্ডের সঙ্গীত এর মাধ‍্যমে শুরু হয় অনুষ্ঠান।

রোডেনবাখের বাসিন্দা রালফ আইসেল স্মৃতিচারণায় বলেন, ১৯৮০ সাল থেকে রোডেনবাখে বসবাস করছেন। তিনি জানান, তার শ্বশুর একসময় গ্রামের শতবর্ষী পৌরভবন কিনেছিলেন।

আইসেল আরও জানান, গ্রামের লাল ঘরটি ১৬০৫ সালের এবং পাশের ভূগর্ভস্থ ঘরটি ১৫৯৫ সালের। এসব ঘরেই গ্রামীণ অনুষ্ঠান, বিশেষত বিবাহ, সম্পন্ন হতো। তিনি বলেন, “এই ঘরগুলো রোডেনবাখের ইতিহাস বহন করছে।”

জার্মানির রোডেনবাখে বসবাসরত বাংলাদেশেশী প্রবাসী দেলোয়ার জাহিদ বিপ্লব। তিনি ব্যবসা ও সমাজসেবায় সেখানে সুপরিচিত। তিনি হোটেল প্রিন্সেসের মালিক হিসেবে স্থানীয় সমাজে সম্মান ও আস্থা অর্জন করেছেন। তিনি স্থানীয় শিশু ফুটবল ক্লাবের খেলোয়াড়দের জন্য জার্সি উপহার দিয়ে ক্রীড়া ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।

রোডেনবাখে বাড়ি ক্রয় করে বসবাস করছেন প্রবাসী বাংলাদেশী নির্ঝর আতিক। তার এক সময় স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা। ২০১৫ সালে তিনি ভর্তি হন জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনে, পরে পড়াশোনা চালিয়ে যান সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউটে। বর্তমানে রোডেনবাখে বসবাসরত নির্ঝর আতিক প্রমাণ করেছেন পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রবাসে সফলতা অর্জন সম্ভব।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পরে রোডেনবাখের মত ছোট ছোট গ্রামগুলোতে এখনো জার্মানীর প্রাচীন ঐতিহ্য গুলি খুঁজে পাওয়া যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD