শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

বিনোদন প্রতিবেদক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পর বক্স অফিসে ঝড় ওঠে, তবে সব হিসাব-নিকাশ বদলে দেয় রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’। ১৪ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকের দৃষ্টিতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকরা আগের মতোই ভালোবাসা দিয়েছেন।

মুক্তির মাত্র ১৪ দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১ কোটি রুপি, চলতি বছরের তৃতীয় ভারতীয় ছবি হিসেবে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ভারতে নেট আয় দাঁড়িয়েছে ২৬৮.৭৫ কোটি রুপি। ১৪তম দিনে ভারতীয় সংগ্রহ মাত্র সাড়ে চার কোটি হলেও শিগগিরই ৩০০ কোটির মাইলফলক ছুঁতে চলেছে।

আন্তর্জাতিক বাজারে ‘কুলি’ শুরু থেকেই সফল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহান্তে রেকর্ড ভাঙা আয় করেছে। মোট আন্তর্জাতিক আয় প্রায় ১৮২ কোটি রুপি (২১ মিলিয়ন ডলার)।

গত সপ্তাহে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান: পার্ট ১’-এর ৪৮৮ কোটি রুপির আয় অতিক্রম করেছে ‘কুলি’। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির শীর্ষ ২৫-এ অবস্থান করছে। দক্ষিণী সিনেমার ইতিহাসে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। ছবিটির লক্ষ্য শীঘ্রই ‘সাইয়ারা’ (৫৬৮ কোটি), ‘পদ্মাবত’ (৫৮৫ কোটি) ও ‘সঞ্জু’ (৫৮৮ কোটি) ছাড়িয়ে শীর্ষ ২০-এ প্রবেশ করা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD