শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মানহাইমে প্রবাসী বাঙালিদের প্রাণের মিলনমেলা: ‘গ্রিল পার্টি ২০২৫’

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

১৬ আগস্ট, শনিবার-জার্মানির মানহাইমের Herzogenried পার্কে মানহাইম ও লুডভিগসহাফেনের আযোজনে অনুষ্ঠিত হলো ‘গ্রিল পার্টি ২০২৫’, যা জার্মানিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য একটি মিলনমেলার আকার ধারণ করে। জার্মানির বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাঙালি পেশাজীবী এবং পরিবারগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যার মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য এবং মাতৃভূমির সঙ্গে সংযোগ বজায় রাখেন।

 

গ্রীষ্মের কোমল রোদের আলোয় ঝলমল করা পার্কটি যেন এক মুহূর্তের জন্য ‘সোনার বাংলাদেশ’-এ পরিণত হয়। উপস্থিত অতিথিরা মাতৃভূমির মাটির গন্ধ, প্রিয় খাবারের স্বাদ এবং একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কুশল বিনিময়ের মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্য এবং আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানটি মূলত নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রবাসী জীবনধারার সঙ্গে সংযুক্ত রাখতে উদ্দীপ্ত করার উদ্দেশ্যে আয়োজিত হয়। বড়দের জন্য হাড়িভাঙ্গা এবং বালিশ খেলার মতো শারীরিক ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি ছোটদের জন্য মিষ্টি এবং মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়েছিল।

 

প্রবাসীরা একে অপরের সঙ্গে তাদের অভিজ্ঞতা এবং স্মৃতিচারণ শেয়ার করেন, যা পার্টিকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই একমত হন যে, এমন মিলনমেলা প্রবাসী সমাজে বন্ধুত্ব ও ঐক্যকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে।

এই গ্রিল পার্টি প্রতিবছর আয়োজিত হয় এবং প্রতি বছর এটি আরও বৃহৎ ও উদযাপিত হয়ে উঠে। প্রবাসী বাঙালিদের এই মিলনমেলা শুধু আনন্দ ও বিনোদনের একটি সুযোগ নয়, বরং এটি সাংস্কৃতিক ঐক্য এবং সামাজিক বন্ধনের একটি শক্তিশালী প্রতীক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD