শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

আমার প্রেমিক যখন চাইবে তখন বিয়ে করব : মাহি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে। তবে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। সম্প্রতি প্রেমিককে পরিচয় করিয়ে দিয়ে বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

অনেক দিন ধরেই তিনি প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই।

সম্প্রতি এক সাক্ষাকৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আমার মনে হয় না যে, ব্যক্তিগত জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার ভক্তদের জানার প্রয়োজন আছে। আমি মানুষকে জানাতে চাই, আমার জীবনে একজন আছে- এটা একান্তই নিজের পছন্দ। তবে আমি যতটুকু জানাতে চাই, ঠিক ততটুকুই জানাই, এর বাইরে সবকিছু আমার। আমি স্বচ্ছতা পছন্দ করি। আমার মনে হয়, সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি, অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না। যারা বেশিরভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে, সুযোগ নিতে চায় এটা তাদের উদ্দেশ্যে বলছি। তারা জানুক আমারও একজন আছে। সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ।’

বিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন— তার প্রেমিক চাইলেই শুভকাজটা সেরে ফেলবেন।

অভিনেত্রীর কথায়, ‘আশা করছি, আমাদের বিয়েটা হবে। আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি, বছর তিনেকের মধ্যে বিয়ে করার। কারণ, সে একটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই একটু সময় নেয়া দরকার। আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক।’

মাহি ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। বর্তমানে নাটক আর বিজ্ঞাপনেও কাজ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD