শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ খেলতে ভারতে আসছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

পেশাদার ফুটবলে কখনো ভারতের মাটিতে পা রাখবেন তিনি, এমনটা হয়তো স্বপ্নেও ভাবেনি কেউ। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে দেখা যাবে এমন দৃশ্যই। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ-২ তে একই গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ও ভারতের ক্লাব এফসি গোয়া।

২০২৫-২০২৬ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর ড্রয়ে রোনালদোর ক্লাব আল নাসরকে রাখা হয় ‘ডি’ গ্রুপে। একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল-জাওরা।

সবকিছু ঠিকঠাক থাকলে তাই গ্রুপ পর্বের লড়াইয়ে আল নাসরের হয়ে গোয়ার মাঠে খেলতে আসবেন রোনালদো। এই খবরে যারপরনাই উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল ভক্তরা।

এফসি গোয়ার সিইও রবি পুস্কুর জানিয়েছেন, এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছেন তারা, ‘সত্যিকার অর্থেই এক জীবনে এমন সুযোগ একবারই পাওয়া যায়। আল নাসর ও রোনালদোকে আতিথ্য দেওয়া নিঃসন্দেহে ভারতীয় ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।’

পুস্কুর আরও বলেন, ‘ভারতীয় ফুটবলের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা এখানে যোগ্যতার ভিত্তিতে এসেছি। আর এমন একটি ম্যাচ আমাদের সুযোগ দিচ্ছে প্রমাণ করার যে আমরা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং খেলাটির সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তের অংশীদার হতে পারি।’

আগামী মাস থেকে শুরু হবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD