শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

সিলেটে পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সিলেটে পাথর লুটের মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও নাজিরেরগাঁওয়ের মৃত মনফর আলীর ছেলে আবুল কালাম (৩২)। এ তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ক্রাশিং করা সাদা পাথর ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে গ্রেপ্তার করা হয় লাছুখাল গ্রামের শহিদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলমকে (৩৫)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার দাস পাঁচজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। যা এখনো চলমান রয়েছে। এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাথরগুলো পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD