শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

ফেব্রুয়ারিতেই ভোট, কেউ প্রতিহত করতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। কোন শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরইমধ্যে সম্পৃক্ত সব দফতর কাজ শুরু করেছে। বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ দেখা যাবে। ম্যান্ডেট নিয়ে জনগণের দরজায় যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারও সংশয় থাকলে তা তখনই কেটে যাবে। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল-আমিনের কবর জিয়ারত করেছি। বাকিদের কবরও জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। এই শহীদদের আত্মদানের কারণেই আমরা স্বাধীনভাবে কথা বলা ও রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD