শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজনীতির অনিশ্চয়তা কাটেনি, আস্থা ফেরেনি অর্থনীতিতে

সম্পাদকীয়:
  • প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাজনীতির অনিশ্চয়তা কাটেনি, আস্থা ফেরেনি অর্থনীতিতে 

– সম্পাদকীয় বিশ্লেষণ

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের এক বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি। সংস্কারের মূল বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যের লক্ষণ নেই। সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন এবং আর্থিক খাত সংস্কার নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

অর্থনীতিতেও স্বস্তির দেখা মিলছে না। মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের বাজার এখনো চড়া। ব্যাংক খাত রেকর্ড পরিমাণ খেলাপি ঋণের ভারে জর্জরিত। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, তারল্যের অভাব নেই, ঘাটতি আছে আস্থার। বাজারে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার নিট উদ্বৃত্ত তারল্য থাকলেও তা বিনিয়োগে ব্যবহার হচ্ছে না। এর কারণ, বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকা, রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদের চাপ।

বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর দুরবস্থার কারণে ব্যাংক ব্যবস্থার প্রতি অবিশ্বাস আরও বেড়েছে। ব্যবসায়ীরা ঝুঁকি নিতে চাইছেন না, ফলে নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থান বাড়ছে না। গার্মেন্টস, ওষুধসহ বহু শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। কয়েক লাখ শ্রমিক বেকার হয়েছেন। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে।

তবে কিছু ইতিবাচক দিকও আছে। রেমিট্যান্স ও বৈদেশিক ঋণের কারণে ডলারের চাপ কিছুটা কমেছে, টাকার মান কিছুটা বেড়েছে। তবে এই ধারা টেকসই হবে কি না, তা নির্ভর করছে আমদানি ও বিনিয়োগের গতিপথের ওপর।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, এই স্থবিরতা কাটাতে হলে প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা। নির্বাচনের মাধ্যমে যদি একটি গ্রহণযোগ্য সরকার গঠন হয়, তবে দেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD