শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

আমিনুর রহমান খসরু: সংগ্রামের অনন্য এক দীপ্তনাম

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আজ ১লা আগস্ট, স্মরণে ভেসে ওঠে এক দীপ্তচেতন সংগ্রামী, প্রবাসে থেকেও যিনি বাংলাদেশকে বয়ে বেড়িয়েছেন হৃদয়ের গভীরতম প্রদেশে। খুলনার সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণকারী আমিনুর রহমান খসরু শুধু একজন মুক্তিযোদ্ধা নন-তিনি ইতিহাসের এক প্রত্যক্ষ অংশীদার, জাতির চেতনায় উজ্জ্বল এক প্রজ্বলনশিখা।

ছাত্রজীবনেই তাঁর রাজনৈতিক অঙ্গনে পদার্পণ-১৯৬৮ সালে খুলনা সেন্ট জোসেফ স্কুলে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে যে পথচলার সূচনা, তা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে এসে এক অবিস্মরণীয় অধ্যায়ে পরিণত হয়। অপারেশন জ্যাকপটের মংলা শাখার নেতৃত্বদানকারী হিসেবে তাঁর বীরত্ব আজও গৌরবের সাথে উচ্চারিত হয়। তাঁর অধিনায়কত্বে ১৫ই আগস্ট রাতে মংলা বন্দরে বিদেশি ছয়টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল-যা ছিল শত্রুর হৃদয়ে বজ্রাঘাতের সমান।

স্বাধীনতা-পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে। ১৯৭৭ সালে দেশত্যাগের পরও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সরে আসেননি তিনি। জার্মানিতে প্রবাসজীবন শুরু করে সেখানেও গড়ে তুলেছেন বাঙালির অধিকার আদায়ের এক বলিষ্ঠ মঞ্চ। তিনি জার্মান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, দীর্ঘদিন ছিলেন কৃষক শ্রমিক আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক। তিনি ছিলেন তিনবারের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যানও।

আজ তিনি সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমিনুর রহমান খসরুর জীবনানুগ পথচলা কেবল এক ব্যক্তির নয়, বরং তা এক সংগ্রামী প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে।

তাঁর অবদানকে জার্মান-বাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি ও শুভেচ্ছা জানাচ্ছি  এই দিনে আমাদের প্রার্থনা-তিনি দীর্ঘজীবী হোন, সুস্থ থাকুন, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকুন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD