শিরোনাম :
বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী ‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে উচ্চপর্যায়ের কমিটি হচ্ছে: আইন উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশটির ব্যাপারে সর্বোচ্চ পুনর্বিবেচনা করা হবে।  

মঙ্গলবার (৩ জুন) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম একটি স্মারকলিপি দিয়েছে। অধ্যাদেশের ব্যাপারে ওনাদের অনেক আপত্তি আছে। তাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা সরকারের আছে। এ জন্য উপদেষ্টা পর্যায়ে একটি উচ্চপর্যায়ের কমিটি হবে। কমিটির দায়িত্বই হবে ওনাদের আপত্তিগুলো ভালো করে শোনা, বিবেচনা করা এবং সে অনুযায়ী সুপারিশ করা। 

তিনি আরও বলেন, কমিটি কোনো সিদ্ধান্ত দেয় না, প্রস্তাব দেয়। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটি পাস হয়েছে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সুপারিশ উপস্থাপিত হবে। সর্বোচ্চ মানবিক দিক থেকে ওনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার মানসিকতা সরকারের রয়েছে।

অনেক ক্ষেত্রে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ অপপ্রয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, অপপ্রয়োগের সুযোগ থাকাটা প্রত্যাশিত বিষয় নয়। সে কারণে অধ্যাদেশের বিষয়ে ভালো করে শোনা বোঝার জন্যই কমিটি করা হয়েছে। 

তিনি বলেন, আমি যদি কমিটিতে থাকি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ওনাদের বক্তব্য শুনব এবং সেটি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলে ধরার চেষ্টা করব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD