শিরোনাম :
মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের ইন্টার্নশিপ-নিয়োগের সুযোগ সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে পদক্ষেপের নির্দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, ইইউর সহযোগী সদস্য হতে চায় কানাডা জাফর ইকবাল–মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ ৩৩তম আরব পর্যটন মেলা

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন

সৈকত মন্ডল, বাগেরহাট:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাগেরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমপূর্বঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি বাগেরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।

আবেদনে বাগেরহাট জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, চিকিৎসক সংকট নিরসন এবং স্থানীয় জনগণের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি মেডিকেল কলেজ। এটি প্রতিষ্ঠিত হলে জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার সুযোগও পাবে। আমরা আশা করছি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

স্থানীয়দের মতে, বর্তমানে উন্নত চিকিৎসাসেবা পেতে বাগেরহাটের রোগীদের খুলনা কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এদিকে, বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ উদ্যোগ সফল হলে জেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের একটি দাবি বাস্তবে রূপ নেবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD