শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ফিরে গেল কলকাতায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের পৌঁছানোর কথা ছিল। কলকাতা থেকে ফ্লাইট ঢাকায় আসলে বৈরী আবহাওয়ার জন্য অবতরণ করতে পারেনি। ফলে কলকাতায় ফিরে যায় অনূর্ধ্ব-১৯ফুটবল দলকে বহন করা বিমান। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে বাফুফে পুনরায় অবহিত করবে। 

বৈরি আবহাওয়ার কারণে ঢাকা অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলদলের বহনকারী বিমান। মঙ্গলবার (২০ মে) বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। জানা যায়, কলকাতা থেকে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবলদলের বহনকারী ফ্লাইটটি ঢাকায় আসলে বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করেনি। উল্টো কলকাতায় ফিরে গেছে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ। তিনি কলকাতা থেকে জানান, ‘বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।’

রোববার (১৮ মে) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। সোমবার টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে বাংলাদেশ দল কলকাতা পৌঁছায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD