শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

জার্মানবাংলা২৪ ডটকম: অক্টোবরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ । এ জন্য দেশের ৩শ’ সংসদীয় আসনের ভোটার তালিকা সিডি আকারে প্রস্তুতের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অপর নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

হেলালুদ্দীন আহমেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। তফসিলের আগেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। প্রতি বছরের ১ মার্চ ভোটার তালিকা দিবস হিসেবে সরকার ঘোষণা দিয়েছেন। এ দিবসটি জাঁকজমকভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলা উপজেলায় কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, আসন্ন তিন সিটি নির্বাচনে (রাজশাহী, সিলেট ও বরিশাল) ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে ইসি। বরিশালে ১০টি, সিলেট ও রাজশাহীতে ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনেও তিনটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয়ের সিদ্ধান্ত দিলেও আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় বিষয়টি থাকছে না। তবে তারা (হিজড়া) নারী কিংবা পুরুষ হিসেবে ভোট দিতে পারবেন। তবে কেউ যদি দরখাস্ত করেন তবে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সচিব জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে না। তবে কেউ নিজে এসে ভোটার হতে চাইলে তাকে ভোটার করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD